আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


ইসরায়েলের সেনারা ইরানে হামলা করতে রাজি নন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক ২০১০ সালে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি নিতে। কিন্তু, সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও গোয়েন্দাপ্রধান ওই নির্দেশ প্রত্যাখ্যান করেছিলেন। একটি ইসরায়েলি টিভি চ্যানেলের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে আজ সোমবার এ কথা জানানো হয়।
খবরে বলা হয়, ২০১০ সালে বেঞ্জামিন নেতানিয়াহু ও এহুদ বারাক প্রতিরক্ষাপ্রধান গাবি আশকেনাজিকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার জন্য প্রস্তুত হতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু গাবি তা রূঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। ইসরায়েলের চ্যানেল-২ নামের একটি টেলিভিশন চ্যানেলে আজ সোমবার প্রচারিত এক তথ্যচিত্রে এ কথা বলা হয়।


Top