আজ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


বিসিবি থেকে পদত্যাগ করলেন খালেদ মাহমুদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র এডহক কমিটির সদস্য থেকে পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন। কোন অভিমান বা ক্ষোভের বসে তিনি লোভনীয় এই পদ থেকে সড়ে দাঁড়াননি। কর্মজীবনে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণেই তিনি সিদ্ধান্তটি নিয়েছেন।
বিসিবি সিদ্ধান্ত অনুযায়ী বিপিএলে কোচিং করাতে পারতেন না সুজন। এতে বড় ধরণের আর্থিক ক্ষতির মুখেই পড়তেন চিটাগং কিংসের কোচ। আর এজন্যই তিনি পদত্যাগ করেছেন বলে জানান। বোর্ড থেকে সড়ে যাওয়ার পেছনে যুক্তিও দেখালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক,‘এই কাজ আমার জন্য না। আমাকে কোচিং করাতে হয়। কিন্তু বোর্ডে থাকলে সেটা সম্ভব না। সেজন্য সভাপতির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তটা নিয়েছি এবং তিনি সম্মতিও জানিয়েছেন।’

বুধবারই বিসিবির ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র দিয়েছেন খালেদ মাহমুদ।

বিসিবিতে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান, টেকনিক্যাল কমিটি সদস্য এবং গেম ডেভলপমেন্টের বয়সভিত্তিক কর্মপরিচালনার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন খালেদ মাহমুদ।

এদিকে বিপিএলে কাজ করার সুযোগ না পেয়ে ফুঁসছেন বোর্ডের অনেক কর্মকর্তাই। কেউ কেউ গোপনে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে থাকলেও একটা অংশ কোন ভাবেই সম্পৃক্ত হতে পারছে না। তাদের ভেতর থেকেও কেউ কেউ পদত্যাগ করেও ফেলতে পারে।


Top