আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


লন্ডনে হেলিকপ্টার বিধ্বস্ত : দু’জন নিহত : আহত ১২

লন্ডনের ব্যস্ততম সময়ে একটি ক্রেনে ধাক্কা লেগে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে জনাকীর্ণ রাজপথে পতিত হলে দু’জন নিহত এবং আরো ১২ জন আহত হয়। একটি বিকট শব্দ হয় এবং চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। লন্ডনবাসীরা ভাবছিল শহরে সন্ত্রাসী হামলা শুরু হয়েছে। কিন্তু পরে তাদের ভুল ভাঙ্গে।

প্রত্যক্ষদর্শীরা বিএনবি নিউজকে  জানিয়েছে, সেন্ট জর্জ হোয়ারফ টাওয়ার নামে ৫০ তলা একটি আবাসিক ভবনের ছাদে নির্মাণাধীন কাজে নিয়োজিত ক্রেনের সঙ্গে ধাক্কা লেগে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।এতে হেলিকপ্টারটির পাইলটসহ দুজন নিহত হন। আহত হন ১২। আহত লোকজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ভঙহলে বিখ্যাত ওয়াটারলু পাতাল ও প্রধান ট্রেন স্টেশনের কাছে টেমস নদীর দক্ষিণ তীর এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই-৬ এর সদরদপ্তরের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। পুলিশ জানায়, একজনের অবস্থা গুরুতর। আরো কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়ছে, কপ্টারটি সামরিক নয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্রিটিশ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, কোনো সন্ত্রাসবাদী হামলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়নি


Top