আজ || শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ    
 


বিশ্বব্যাংক টাকা দেবে কিনা জানতে চাওয়া হয়েছে: অর্থমন্ত্রী

130117-mal
বিশ্বব্যাংক পদ্মাসেতুতে অর্থায়ন করবে কিনা তা বিশ্বব্যাংকের কাছে জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, পদ্মাসেতুতে বিশ্বব্যাংক অর্থায়ন করবে কিনা তা সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে জানতে চাওয়া হয়েছে। তারা যদি অর্থায়ন না করে তবে যারা আছে তাদের নিয়ে বিশ্বব্যাংকের অর্থ ছাড়াই বিকল্প অর্থায়নে চলে যাবে সরকার।

এটি সরকারের নির্বাচনী অঙ্গীকার।

বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেলের প্রতিবেদন দেয়ার পর এটিই সরকারের প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। এর আগে গত ১৫ জানুয়ারি প্যানেল তাদের প্রতিবেদন দিয়ে দুদকের তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে। মুহিত বলেন, আমাদের এই প্রকল্পে বিশ্বব্যাংক শুরুতে ছিল না। অন্য দাতাদের নিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। পরে এসে তারা বড় প্রকল্প দেখে সম্পৃক্ত হয়েছে। আশা জাগিয়েছে। এখন অর্থায়ন বন্ধ করে দিয়েছে। আমি আগেও বলেছি, এখনও বলছি, বিশ্বব্যাংকের এটা করা ঠিক হয়নি।

মুহিত বলেন, দুর্নীতি দমন কমিশনকে (দুদক) পদ্মা সেতুর দুর্নীতি তদন্তের বিষয়টি বিশ্ব ব্যাংকের সাথে দ্রুত সমাধান করতে বলা হয়েছে।

সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের ব্যাপারে তিনি বলেন, ‘তদন্তে যাদের নাম পাওয়া যাবে তারা আসামি হবেন। গ্রহণযোগ্য প্রমাণ ছাড়া কাউকে দোষী বা নির্দোষ বলা যাবে না।’


Top