আজ || রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


গণপিটুনিতে নিহত ৫ ডাকাত, গুলিতে ছাত্রের মৃত্যু

জেলার মনোহরগঞ্জ উপজেলায় গণপিটুনিতে চার ডাকাত এবং ডাকাতের গুলিতে এক শিশু নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ডাকাতদের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে মনোহরগঞ্জ উপজেলায় লক্ষ্মণপুর ইউনিয়নের ভাউপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, গভীর রাতে উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামে আমেরিকা প্রবাসী আব্দুল মালেক মানিকের বাড়িতে ১০/১২ জন ডাকাত হানা দেয়। বাধা দিলে গৃহকর্তাকে কুপিয়ে জখম করে ডাকাতরা। এ সময় ওই পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে চার ডাকাতকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তারা প্রাণ হারায়।

এদিকে ডাকাত দলের অন্য সদস্যরা সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামের পাশের পাঁচরুই গ্রাম দিয়ে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে ওই গ্রামের ইসমাইল হোসেনের পুত্র আরিফ (১২) মারা যায়।


Top
error: Content is protected !!