আজ || বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


যে কোন সময় বাসের ভাড়া বৃদ্ধি

আবারো  দূরপাল্লা বাসের ভাড়া বৃদ্ধির ঘোষণা। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাসের এ ভাড়া বৃদ্ধি করা হচ্ছে।

এ লক্ষে আজ বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বাসের নতুন ভাড়া বৃদ্ধির নিয়ে ভাড়া নির্ধারণ কমিটির (কস্টিং কমিটি) সদস্যদের সাথে বৈঠক করবেন।

যোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকতা আবুল কালাম আজাদ এ খবর নিশ্চিত করেছেন।

বৈঠকে প্রতি কিলোমিটার পথের জন্য ১৫-২০ পয়সা ভাড়া বাড়ানো হতে পারে
বলে জানিয়েছে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক কস্টিং কমিটির সদস্য।

তিনি জানান, এ হার কার্যকর হলে কিলোমিটার প্রতি ভাড়া বেড়ে দাঁড়াবে এক টাকা ৫০ পয়সা থেকে ২টাকা পর্যন্ত।
তিনি আরও জানান, এ নিয়ে বর্তমান সরকারের আমলে ষষ্ঠ বারের মতো বাসের ভাড়া বাড়ছে।

বর্তমানে দূরপাল্লার বাসের প্রতি কিলোমিটারে ভাড়া এক টাকা ৩৫ পয়সা।


Top