আজ || শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


এমপি ভবনের সামনেও দাঁড়াতে পারেননি শিক্ষকরা, একজনের মৃত্যু

 

undefined

 

এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আন্দোলন দমাতে আজও তাদের ওপর চড়াও হয়েছে পুলিশ।

আজ সকালে জলকামানের গরম পানি ছুঁড়ে তাঁদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। মরিচের গুড়া মিশ্রিত বিষাক্ত কেমিক্যালও ছোঁড়া হয়। এর আগে এ ধরনের স্প্রেতে আহত এক শিক্ষকের আজ মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শিক্ষকদের অভিযোগ, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী তাঁরা আজ ন্যামভবনের (এমপি হোস্টেল) সামনে অনশন করতে রওনা হলে মানিক মিয়া এভিনিউ এলাকায় তাঁদের বাধা দেয় পুলিশ। পুলিশি ধাওয়ায় শিক্ষকরা সোবহানবাগ প্রিন্স প্লাজার সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে পুলিশ জলকামান দিয়ে গরম পানি ও মরিচের গুঁড়া মিশ্রিত বিষাক্ত কাঁদানে গ্যাস ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়।

এ ঘটনায় বেশ কজন শিক্ষক-কর্মচারী আহত হয়েছেন বলে শিক্ষকরা জানিয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি মো. এশারত আলী দাবি করেন, গত বৃহস্পতিবার শহীদ মিনারে পুলিশের মরিচের গুড়া মিশ্রিত টিয়ার গ্যাসে অসুস্থ হওয়া পটুয়াখালীর এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

নিহত শিক্ষক মো. সেকান্দার আলী (৪৩) নন-এমপিও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বলে তিনি উল্লেখ করেছেন। তিনি জেলার দুমকি উপজেলার চড়বয়রা দাখিল বালিকা মাদ্রাসার শিক্ষক ছিলেন। এশারত জানান টিএসসিতে তারা আমরণ অনশনে যাবেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!