আজ || রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


খালেদা শুনানি শেষে আদালত ত্যাগ করেছেন

undefined
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার চার্জশিটের গ্রহণযোগ্যতা বিষয়ে শুনানি শেষে আদালত ত্যাগ করেছেন খালেদা জিয়া ।

মঙ্গলবার দুপুর সোয়া ২টা থেকে শুরু করে বেলা সাড়ে তিনটা পর্যন্ত এশুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।শুনানির সময় খালেদা জিয়াকে কাঠগড়ার সামনে একটি চেয়ারে বসানো হয়।খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার আমিনুল হক, ব্যারিস্টার মাহবুব হোসেন খোকন, অ্যাডভোকেট ছানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেটমাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে অংশ নেন মোশাররফ হোসেনকাজল। শুনানি শেষে গুলশানের বাসার উদ্দেশ্যে আদালত এলাকা ত্যাগ করেন খালেদাজিয়া।

এ মামলায় হাজিরা দিতে ম‌ঙ্গলবার বেলা ২টার পরপর পুরান ঢাকার নিম্নআদালতে পৌছেন বিএনপি চেয়ারপারসন। এ সময় ১৮ দলীয় জোটের মানবপ্রাচীরকর্মসূচিতে সমবেত হাজারো নেতাকর্মী স্লোগানে স্লোগানে তাকে স্বাগত জানান।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!