আজ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন    
 


রাজধানীর উত্তরায় অজ্ঞাত সন্ত্রাসীর ছুরিকাঘাতে আহত হয়েছেন ব্লগার আসিফ মহিউদ্দীন

রাজধানীর উত্তরায় অজ্ঞাত সন্ত্রাসির ছুরিকাঘাতে আহত হয়েছেন ব্লগার আসিফ মহিউদ্দীন।

আহত আসিফ মহিউদ্দীনকে প্রথমে উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাতে ১০টার দিকে ১১ সেক্টরের গরীব-ই নেওয়াজ সড়কে আসিফের ওপর হামলা হয় বলে মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা আসিফকে উদ্ধৃত করে জানিয়েছেন।

কে বা কারা এই হামলা করেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। থানায় খবর নেয়া হলে পুলিশও ঘটনাটি জানে না বলে জানিয়েছে।

মনসুর আলী মেডিকেল কলেজ সুত্রে জানা যায়, আসিফের ঘাড়ে ও পিঠে পাঁচটি ছুরিকাঘাত রয়েছে। ঘাড়ের আঘাতগুলো গভীর। এজন্য প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

আসিফের পরিবার সুত্রে জানা যায়, তিনি গরীব-ই নেওয়াজ সড়কে নিজের কার্যালয় থেকে বের হওয়ার পর পেছন থেকে তাকে ছুরিকাঘাত করা হয়।

এই বিষয়ে বাংলাদেশটাইমস.নেট প্রতিবেদক জানতে চাইলে উত্তরা (পশ্চিম) থানার ওসি খন্দকার রেজাউল ইসলাম বলেন, “আমাদের কাছে এখন পর্যন্ত কোনো খবর আসেনি।”

[বাংলাদেশটাইমসনেট/রঞ্জিত সরকার/ঢাকা]

 

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!