আজ || শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নূরুল হুদা পদত্যাগ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান নূরুল হুদা পদত্যাগপত্র জমা দিয়েছেন। জানা যায়, গণপূর্ত প্রতিমন্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডার জের হিসেবে তিনি পদত্যাগপত্র জমা দেন।

রোববার রাজউক চেয়ারম্যান গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের কাছে যান। যাওয়ার পর উত্তরার প্রকল্প নিয়ে তাদের মধ্যে কথা হয়।

সূত্র জানায়, দুই হাজার ২০০ পরিবারের জন্য ওই প্রকল্পের কাজ কাকে দেয়া হবে- এই নিয়ে দুজনের মধ্যে দ্বিমত দেখা দেয়। মন্ত্রী চান, কাজটি শিকদার গ্রুপকে দেয়া হোক। কিন্তু রাজউক চেয়ারম্যান চাচ্ছেন, কাজটি সংসদ সদস্য নসরুল হামিদ বিপুকে দিতে। এই নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে দুজনেই চরম বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

সূত্র জানায়, মন্ত্রী রাজউক চেয়ারম্যানকে হুমকি দিয়ে বলেন, “আপনার ছেলে তো অনেক কুকর্মে জড়িত।” শেষে নূরুল হুদা তার পদত্যাগপত্র জমা দিয়ে চলে আসেন।

রাতেই এই বিষয়টি সচিবের নেতৃত্বে বৈঠক বসে। রাত পৌনে ১২টায় এ রিপোর্ট লেখার সময় বৈঠক চলছে। গণপূর্ত সচিব খন্দকার শওকত জানান, বিষয়টির একটি সমাধান হয়ে যাবে।

[বাংলাদেশটাইমস.নেট/আরমান কবির/ঢাকা]


Top
error: Content is protected !!