আজ || মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


বদলে যাচ্ছে গ্রামীণফোন এর শ্লোগান কাছেই থাকুন

দেশের শীর্ষ গ্রাহক সেবা অপারেটর গ্রামীণফোন এর শ্লোগান ‘কাছেই থাকুন’ বদলে যাচ্ছে। আসছে নতুন প্রত্যয়। শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত ঘোষণা দেয়া হবে। তবে নতুন শ্লোগানের ভাষা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে গোপন রাখা হয়েছে নতুন অফার সম্পর্কেও।

অবশ্য নতুন স্লোগান ঘোষণা উপলক্ষ্যে কামাল আতাতুর্ক এভিনিউ’র বনানী মাঠে আয়োজন করা হয়েছে নান ধরনের খেলা, ম্যাজিক শো এবং কনসার্টের।

বিকেলে শুরু হওয়া এই কনসার্টে মিলা ও রাফা ছাড়াও ওয়ারফেস ব্যান্ড পারফর্ম করছেন।

গ্রামীণফোনের ফেসবুক ফ্যানদের মধ্যে কেবল যারা নিবন্ধিত হয়েছেন তাদের জন্যে এই আয়োজন সীমিত রাখা হয়েছে।

আর এই অনুষ্ঠানের মাধ্যমেই সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গ্রামীণফোনের নতুন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) অ্যালেন বঙ্কে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা মাহমুদ হাসান।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!