আজ || রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


এফডিসিতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন অনন্ত ও বর্ষা

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি)তে কর্মরত দুস্থদের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করলেন হালের আলোচিত তারকা অনন্ত ও বর্ষা।

গতকাল সকাল ১১টায় এফডিসির ঝর্না স্পটে কম্বল বিতরণের সময় অনন্ত-বর্ষার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)’র ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারসহ অনেকেই। প্রচণ্ড শীতের মধ্যে কম্বল ও নগদ অর্থ পেয়ে সবাই আনন্দিত হন এবং অনন্ত বর্ষার জন্য দোয়া করেন। এ প্রসঙ্গে অনন্ত বলেন, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষাটা আমি আমার পিতার কাছ থেকে পেয়েছি। সেই শিক্ষায় আমি পথ চলছি। যতদিন বেঁচে থাকবো মহান আল্লাহ যেন আমাকে সাধারণ মানুষের পাশে থাকার সামর্থ্য দেন- এটাই আমার কামনা। উল্লেখ্য, অনন্ত-বর্ষা গেল বছরের শীতেও চলচ্চিত্র শিল্পের দুস্থদের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করেছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!