আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


এমপিওভুক্তি সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

সরকারের আর্থিক সীমাবদ্ধতার কারণে এখনি ননএমপিওভুক্ত বিদ্যালয়গুলোকে এমপিওভুক্ত করা সম্ভবপর নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শনিবার শিক্ষকদের আন্দোলন থেকে সরে আসার অনুরোধ জানিয়ে তিনি এই কথা জানান।

শিক্ষামন্ত্রী জানান, তবে এটি একটি চলমান প্রক্রিয়া। এ বিষয়টি সরকারের বিবেচনাধীন আছে। পর্যায়ক্রমে ননএমপিওভুক্ত বিদ্যালয়গুলো এমপিওভুক্ত করা হবে।

এমপিওভুক্তির দাবিতে ঢাকায় গত পাঁচদিন ধরে আন্দোলন করছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের ব্যানারে পুলিশি বাধার মধ্যেই তারা অনশন কর্মসূচি চালাচ্ছে।

শিক্ষকদের এই আন্দোলনের মধ্যে সিলেট স্টেডিয়ামে ৪২তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আর্থিক সমস্যার কথা জানান মন্ত্রী।

তিনি বলেন,সরকার ২ বছর আগে নতুন ২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছে।

নাহিদ বলেন, এমপিওভুক্তির জন্য সাড়ে ৫-৬ হাজার স্কুলের শিক্ষক আন্দোলন করছেন,কিন্তু চাইলেই তো আর হবে না।

জাতীয় বাজেটে শিক্ষাখাতের ৬৪ ভাগ টাকাই শিক্ষকদের বেতন বাবদ চলে যায় বলে জানান তিনি।

এর আগে মন্ত্রী বেলুন উড়িয়ে ৪২তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। ২২২টি স্কুল ও মাদ্রাসার ৬৭২ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।


Top
error: Content is protected !!