আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


বিএনপির সাথে সংলাপের সম্ভাবনা নেই

বিএনপির সাথে সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। বিএনপির আবদার করেছে তত্ত্বাবধায়ক মানলে তারা আলোচনায় আসবে। তাই বিএনপির সাথে আলোচনার সুযোগ নেই।

শনিবার দুপুরে জাতীয় যাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ও ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মোজাফফর হোসেন পল্টুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য  রাখেন দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ও  সংগঠনের সদস্য হাবিব আলী।

তত্ত্বাবধায়ক সরকারের অধিনে আর কোনো নির্বাচন হওয়ার সুযোগ নেই উল্লেখ করে তোফায়েল বলেন, বিএনপি সংসদে আসলে নির্বাচন কমিশন শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কোন আলোচনা নয়।

ক্ষমতাসীন সরকারের অধিনেই আগামী নির্বাচন হবে বলে তিনি দৃড়তার সাথে ঘোষণা করেন।

বিএনপির বিরুদ্ধে ওয়ান ইলেভেন সৃষ্টির  অভিযোগ করে তিনি বলেন, অবসর প্রাপ্ত সর্বশেষ বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হতে অপারগতা স্বীকার করলেও, তাদের হাতে আরো চারটি অপশন ছিল। কিন্তু তারা নিজেদের মত করে নির্বাচন করতে নিজেদের লোক দিয়ে নির্বাচন কমিশন গঠন করেছিলো।

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব উল্লেখ করে তিনি বলেন, এই সরকারের অধিনে যে কয়টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সবগুলোতে সরকারি দল বিজয়ী হতে পারেনি।
এ সময় সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপিকে সংসদে এসে খোলামেলা আলোচনার আহ্বান জানান।


Top