আজ || শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ    
 


প্রধানমন্ত্রী সম্ভবত ভুলে গেয়েছে যে, কেয়ার টেকার সরকারের স্বপক্ষে ৯৬ সালে তার দল বাংলাদেশে তাণ্ডব সৃষ্টি করেছিল

মহাজোট সরকারের চারবছর পূর্তিতে প্রধানমন্ত্রীর বক্তব্যকে কথামালার ফুলঝুরি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা।  তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, প্রধানমন্ত্রী সম্ভবত ভুলে গেয়েছে যে, কেয়ার টেকার সরকারের স্বপক্ষে ৯৬ সালে তার দল বাংলাদেশে তাণ্ডব সৃষ্টি করেছিল।

তখন হরতাল, নৈরাজ্য, সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট তথা সারাদেশকে অচল করে দেয়া হয়েছিল। আজকে হঠাৎ কি হলো যে, তত্ত্বাবধায়ক সরকার থাকলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? সরকার এটা নিশ্চিত উপলব্ধি করেছে যে, একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাদের ভরাডুবি হবে।

কাজেই এখন আর তত্ত্বাবধায়ক সরকার তাদের কাছে গ্রহণযোগ্য নয়। প্রধানমন্ত্রী কি বিস্মৃত হয়েছেন, ২০০৭ সালে তিনি মঈন-ফখরুদ্দিনের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারকে স্বাগত জানিয়েছিলেন। তাদের সকল অন্যায় কাজকে বৈধতা দেয়ার গ্যারান্টি দিয়েছিলেন।

কাজেই তিনি যে বক্তব্য দিয়েছেন তার বস্তুনিষ্টতা বিশ্লেষন করলে কতটুকু ধোপে ঠিকবে সেটা বলাই বাহুল্য।

ড. মঈন খান বলেন, নির্বাচন কমিশন যদি এতই নিরপেক্ষ নির্বাচন করে থাকে তাহলে বিগত কয়েক বছর যাবত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনকে বন্ধ করে দিয়ে করপোরেশনকে দ্বিভাগ করা হলো কেন? কাজেই গল্প-উপন্যাস ও কথামালার ফুলঝুরি দিয়ে সরকারি টেলিভিশনে বক্তৃতা দেয়া আর জনগনের ভোট পাওয়া এক কথা নয়।

সরকারের জনপ্রিয়তায় যে বিরাট ধ্বস নেমেছে তা সাম্প্রতিক জরিপগুলোতে স্পষ্ট হয়ে এসেছে। বক্তৃতা দিয়ে সেটা রুখা যাবে না।

[বাংলাদেশটাইমস.নেট/আহমেদ রফিক/ঢাকা]


Top