আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গ্রেপ্তার আতঙ্কে জামায়াত-শিবিরের কার্যালয় এখন নেতাকর্মী শূন্য

বুধবার সকালে জামায়াতের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়, পল্টনের মহানগর কার্যালয় এবং শিবিরের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তালাবদ্ধ পাওয়া যায়।

জামায়াতের মহানগর কার্যালয়ের নিরাপত্তা প্রহরী মেজবাহ উদ্দিন লেন, “প্রায় এক বছর যাবৎ অফিস তালাবদ্ধ, নেতারা কেউ অফিসে আসেন না”। কেন আসেনা জানতে চাইলে তিনি বলেন, “কেউ আসলেই পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। সারাক্ষণ গোয়েন্দা নজরদারিতে রয়েছে অফিস। এর আগে অফিস থেকে কয়েকজন কর্মচারিকেও পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে”।

যারা পাহারার দায়িত্বে আছে তাদের বেতন কে দেয় জিজ্ঞেস করলে তিনি বলেন, টাকা ঠিকমত পাইনা। তবে বেতন দিতে একেক সময় একেক জন আসেন। সবাইকে আমরা চিনিও না।

এ দিকে শিবিরের কেন্দ্রীয় কার্যালয়েরও একই অবস্থা। গ্রেপ্তার আতঙ্কে শিবির নেতারা কেউ আর অফিসে আসেন না। এখানেও দীর্ঘ দিন ধরে শিবিরের কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ আছে বলে জানালেন দায়িত্বরত এক নিরাপত্তা কর্মী।

তবে এ বিষয়ে জানতে চাইলে পল্টন থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বলেন, অভিযোগ সত্য নয়। মূলত যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদেরকেই আমরা গ্রেপ্তার করেছি।


Top
error: Content is protected !!