আজ || রবিবার, ০৮ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


জামায়াতের সঙ্গ ছাড়লে তত্ত্বাবধায়ক নিয়ে আলোচনা

বিএনপি জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়ে তবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার তাদের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনায় বসতে রাজি আছে বলে মন্তব্য করেন নৌপরিবহনমন্ত্রী শাহাজান খান ।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।  নৌপরিবহনমন্ত্রী বলেন, “বিএনপির সঙ্গে অবশ্যই আলোচনা হবে, কিন্তু এর আগে তাদের জামায়াতে ইসলামী, মুসলিম লীগ এবং ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের হত্যাকারীদের সঙ্গ ছাড়তে হবে।”

নৌপরিবহনমন্ত্রী বলেন, “যারা মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বাঁচাতে চায়,  তারা সফল হতে পারবে না। এ দেশের মাটিতে তাদের বিচার অবশ্যই হবে”।


Top