আজ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন    
 


ব্যাথা কমাতে সাহায্য করে এক কাপ কফি : নতুন সমীক্ষা

 

এক নাগাড়ে কম্পিউটারের সামনে বসে কাজ করলে ঘাড়, হাত, কব্জি এবং পিঠে ব্যথা হতে পারে। কিন্তু সকালের নাস্তার সময় এক কাপ কফি খেলে এ ধরণের ব্যথার হাত থেকে নিস্তার পাওয়া সম্ভব। নতুন এক গবেষণা সমীক্ষায় কফির বেদনানাশক এ গুণের কথা উঠে এসেছে। নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল এ সমীক্ষা চালিয়েছেন।

গবেষক দলটি দেখতে পেয়েছেন, এক নাগাড়ে ৯০ মিনিট ধরে কম্পিউটারের সামনে বসে কাজ করলে  ঘাড়, হাত, কব্জি এবং পিঠে ব্যথা হতে পারে। কিন্তু কাজের শুরুতে সমীক্ষায় অংশগ্রহণকারী যেসব স্বেচ্ছাসেবক কফি খেয়ে নিয়েছেন তাদের এ ধরণের ব্যথা কম হয়েছে।

গবেষক দলটি আরো দেখতে পেয়েছেন, কফিতে ক্যাফিন নামে একটি উপাদান থাকে এবং সামান্য পরিমাণ ক্যাফিনও শক্তিশালী বেদনানাশক হিসেবে কাজ করতে পারে।

ক্যাফিনকে সাধারণভাবে স্নায়ু উদ্দীপক উপাদান হিসেবে মনে করা হয়। অ্যাসপিরিন বা প্যারাসিটামল জাতীয় ওষুধের বেদনানাশক ক্ষমতা বাড়ানোর জন্য এরইমধ্যে স্বল্প মাত্রায় ক্যাফিন যোগ করা হয়েছে।

এর আগের কিছু কিছু গবেষণায় দেখা গেছে, লিভার ক্যান্সার, অ্যালজাইমার এমনকি স্ট্রোক ঠেকাতে সহায়তা করে কফি। কিন্তু কফির বেদনানাশক ক্ষমতা নিয়ে গবেষণা হয়েছে খুবই কম।

কফি নিয়ে  গবেষণার এ ফলাফল ‘বিএমসি রিসার্চ নোট’ নামক সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

[বাংলাদেশটাইমস.নেট/রেডিও তেহরান]

 

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!