আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


সীমান্তে বাংলাদেশি হত্যায় দুঃখ প্রকাশ করেছে ভারত:স্বরাষ্ট্রমন্ত্রী

সমপ্রতি সীমান্তে দুই বাংলাদেশি হত্যার ঘটনায় আনুষ্ঠানিকভাবে ভারত দুঃখ প্রকাশ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের ভারতের এই দুঃখ প্রকাশের কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে বাংলাদেশি নিহতের বিষয়ে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়ে ভারত সরকারকে চিঠি দেয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ভারত সরকার এক পত্রের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে। ভবিষ্যতে সীমান্ত হত্যার বন্ধের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছেন তারা।

উল্লেখ্য, গত ২ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত এবং একজন আহত হয়েছিলেন। এর আগের দিন ১ জানুয়ারি ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বুজরুক সীমান্তে বিএসএফের গুলিতে নুরুল ইসলাম ও মুক্তা নামের দুই বাংলাদেশি প্রাণ হারান।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর জানান, সীমান্ত হত্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্যায়ভাবে এসব হত্যা হলে যথাযথ ব্যবস্থা নেয়ার বিষয়ে ভারতকে বলা হবে বলে।

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি জানান, সীমান্ত হত্যার প্রতিবাদ জানিয়ে দিল্লিকে চিঠি দেয়া হয়েছে।


Top
error: Content is protected !!