আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


ট্রাক ভর্তি চালসহ ব্যবসায়ি অপহরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ট্রাক ভর্তি ৩শ’ বস্তা চালসহ এক চাল ব্যবসায়িকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরের দেওয়ানবাগ এলাকায় ওই ঘটনা ঘটে। খবর পেয়ে অপহৃত ব্যবসায়ি কেরামত উল্লাহর ছোট ভাই সুমন বাদি হয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে। 

তবে বন্দর থানার ওসি ঘটনার কথা অস্বীকার করে জানিয়েছেন, এ ধরনের ঘটনার কথা তাদের জানা নেই।

অপহৃত ব্যবসায়ি কেরামত উল্লাহর ছোট ভাই সুমন জানান, মঙ্গলবার রাতে তার বড় ভাই বগুড়া থেকে ৩শ’ বস্তা চাল নিয়ে নারায়ণগঞ্জের বন্দর ফিরছিলেন। 

বুধবার ভোরে চাল ভর্তি ট্রাকটি (বগুড়া-ট-০২-২৯৮) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের দেওয়ানবাগ এলাকায় পৌছালে একদল দুর্বৃত্ত চালভর্তি ট্রাকসহ তার বড় ভাই, ট্রাকের চালক ও হেলপারকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। 

ঘটনাটি মোবাইল ফোনে তার বড় ভাই তাকে জানিয়েছে বলে সুমন সাংবাদিকদের জানান। 

এ ব্যাপারে বন্দর থানার ওসি আক্তারুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার কথা অস্বীকার করে বলেন, এ ধরনের কথা তাদের জানা নেই। থানায় অভিযোগ হয়েছে জানালে তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।


Top