আজ || বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


ঝিনাইদহে আড়াই বছরের শিশু ধর্ষণ

ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামে আড়াই বছরের এক শিশু ধর্ষনের স্বীকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।  এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। হাসপাতালে ভর্তিরত ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত ধর্ষককে আটক করেছে। আটককৃত ধর্ষক শাকিল হোসেন (১৩ ) জেলার সদর উপজেলার

বৈডাঙ্গা গ্রামের শামসুল বিশ্বাসের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, জেলার সদর উপজেলার বৈডাঙ্গা গ্রামের এক কৃষকের আড়াই বছরের শিশু কন্যাকে গত ৪ সপ্তাহ আগে নিজ বাড়িতে একা পেয়ে প্রতিবেশী শাকিল নামের এক কিশোর তাকে ধর্ষণ করে। ধর্ষিত শিশুর পিতা দিনমজুর হওয়ায় শিশুটিকে প্রথমে স্থানীয় বৈডাঙ্গা এলাকার একটি ক্লিনিকে ভর্তি করে। পরে শিশুটির অবস্থা অবনতি হলে তাকে গত সোমবার ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভিকটিম শিশুটির ডাক্তারী পরীক্ষা বুধবার সম্পন্ন করা হয়েছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের ডা. রাশেদ আল মামুন ও ডা. শামিমা সুলতানা জানান, হাসপাতালে শিশুটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং প্রাথমিক ভাবে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে।

এ ঘটনায় ভিকটিম শিশুর দাদি সাবিনা খাতুন বাদি হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করে। পুলিশ ধর্ষক শাকিলকে গেফতার করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

[বাংলাদেশটাইমসনেট/ আজিজ/বাবু/ঝিনাইদহ] 


Top