আজ || বুধবার, ১৭ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং       গোপালপুর পৌরশহরের বৈরাণ সেঁতুর জীর্নদশা; নির্মাণ প্রকল্প ফাইলবন্দী       ঘাটাইল উপজেলাসহ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বাসুদেব পাল    
 


নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

১৬ দফা দাবি বাস্তবায়নে মঙ্গলবার মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। এর আগে কয়েক দফা সরকার ও মালিক পক্ষের সঙ্গে বৈঠক করে কোনো সমাধান না হওয়ায় এ ধর্মঘটের ডাক দেয় নৌযান শ্রমিকরা।

এ বিষয়ে নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দীয় সম্পাদক আশিকুল আলম চৌধুরী জানান, মজুরি স্কেল পুনঃনির্ধারণ, নৌপথের নিরাপত্তা, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাসসহ ১৬ দফার সবগুলো দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এ কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার থেকে ঢাকাসহ সারা দেশের নদী বন্দরে নোঙ্গর ফেলে অবস্থান করছে বিভিন্ন প্রকার পণ্য, তেল ও বালুবাহী বলগেট, সামুদ্রিক মত্স্য শিকারী ও কার্গো জাহাজ।

জানা গেছে, গত ৭ জানুয়ারি ফেডারেশন দাবি আদায়ের লক্ষ্যে নীতিগতভাবে ধর্মঘটের সিদ্ধান্ত নেয়। ধর্মঘটের ফলে বুধবার থেকে বন্দরে অবস্থানরত দেশী- বিদেশী বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য পরিবহন বন্ধ থাকবে বলে শ্রমিকদের পক্ষ থেকে জানানো হয়েছে। [বাংলাদেশ টাইমস / মানুম এন]

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!