আজ || মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
  শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং       গোপালপুর পৌরশহরের বৈরাণ সেঁতুর জীর্নদশা; নির্মাণ প্রকল্প ফাইলবন্দী       ঘাটাইল উপজেলাসহ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বাসুদেব পাল       শিক্ষার্থী মুনের অনেক গুণ       গোপালপুরে ডাকবাংলোতে ঝুঁকি নিয়ে অতিথিদের রাত যাপন       গোপালপুরে স্কুল শিক্ষিকার বাসায় ডাকাতি       গোপালপুরে ঝিনাই সেঁতুতে সংযোগ সড়ক না হওয়ায় নিদারুণ ভোগান্তি       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ    
 


খালেদা জিয়াকে শ্রমিক নেয়ার আশ্বাস সৌদি স্পিকারের

বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত সৌদি আরবের মজলিশে শূরার স্পিকার ড. শেখ আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহীম আলী আল শেখ।

 

আজ দুপুরে খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে স্পিকারের নেতৃত্বে সৌদি পার্লামেন্টের (মসলিশ আল শূরা) ১৩ সদস্যের প্রতিনিধি দলটি প্রায় সোয়া এক ঘণ্টা বৈঠক করে। বৈঠক শেষে বিএনপির মুখপাত্র তরিকুল ইসলাম বলেন,  বৈঠককালে খালেদা জিয়া ও সৌদি স্পিকার দুই মুসলিম দেশের সম্পর্কবৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

 

এ সময় সৌদি স্পিকারকে তার দেশে আরো বাংলাদেশির কর্মসংস্থানের ব্যবস্থা করার অনুরোধ জানান খালেদা।

 

জবাবে সৌদি আরবে কাবা শরীফের উন্নয়ন হচ্ছে ও মদীনায় আরো কিছু উন্নয়ন কাজ চলছে জানিয়ে বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ শ্রমিক নেওয়ার আশ্বাস দেন সৌদি স্পিকার। বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান প্রমুখ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!