আজ || রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


জামিনের জন্য হাই কোর্টে মাহমুদুর রহমান

২৬ দিন ধরে অবরুদ্ধ থাকার পর জামিনের জন্য হাই কোর্টে হাজির হয়েছেন আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। হাই কোর্টে তার জামিন চেয়ে আবেদন করা হয়েছে।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চে মঙ্গলবার সকালে তার জামিন চেয়ে আবেন করেন সাবেক এটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী। দুপুরে আবেদনটির শুনানির সময় নির্ধারণ করেন।

দৈনিক আমার দেশে স্কাইপি সংলাপ প্রকাশের পরিপেক্ষিতে বিচারপতি নিজামুল হক পদত্যাগ করেন। ১৩ ডিসেম্বর একজন প্রসিকিউটর বাদী হয়ে আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও রাষ্ট্রদ্রোহিতার মামলা করেন। এরপর থেকে আমার দেশ কার্যালয় থেকে বের হননি মাহমুদুর রহমান।


Top