আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


মহাখালী বস্তিতে আগুন ১৫০ ঘর ভস্মীভূত

রাজধানীর মহাখালী লিচু বাগান বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫০টির বেশি ঘর ভস্মীভূত হয়েছে।  অগ্নিকাণ্ডে আহত হয়েছে ২০ থেকে ২৫ জন।সোমবার রাত ৮টার পর মেট্রোপলিটন হাসপাতালের পেছনেএ বস্তিতে আগুন লাগে। ঘটনাস্থলে আগুন নেভাতে কাজ করছে ৯টি ইউনিট।

ফায়ার সার্ভিস পরিচালক (অপারেশন) মেজর মাহবুবুর রহমান  জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। রেটক্রিসেন্টের ১২ সদস্যের  একটি উদ্ধারকারী  দল ঘটনাস্থলে পৌঁছেছে। তারা উদ্ধারকাজ শুরু করেছে।

মেজর মাহবুর জানান, টিনের নিচে মানুষ চাপা পরে আছে কিনা খোঁজে দেখছেন রেটক্রিসেন্টের সদস্যরা।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন জানান, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের চার-পাঁচ জন কর্মী আহত হয়েছে। এছাড়া প্রায় ২০ জন বস্তিবাসী আহত হয়েছে। মেট্রোপলিটন হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে।

বস্তিবাসী বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বস্তির ম্যানেজার জামাল ঘর গরম রাখতে প্রতিরাতে কাঠকয়লা দিয়ে আগুন জ্বালিয়ে রাখেন। তার ঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে তারা অভিযোগ করেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় এমপি আসাদুজ্জামান কামাল ও ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় ডিএমপি কমিশনার বলেছেন, ঘটনাটি খতিয়ে দেখা হবে। যদি এ ঘটনাটি কেউ ঘটিয়ে থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


Top