আজ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন    
 


বিমানবন্দরে ছয় কেজি স্বর্ণসহ তিনজন আটক

বিমানবন্দরে ছয় কেজি স্বর্ণসহ তিনজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের ছাদ থেকে ৪০টি স্বর্ণের বিস্কুটসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন: সিভিল এভিযয়েশনের কর্মচারী কবির আহমেদ (৩৫) ও মোর্শেদ আলম (৩৫) ও হেলাল আহমেদ (৩৬)। ঘটনার বিবরণে জানা যায়, এপিবিএন সদস্যরা গোপন সংবাদ পায় এমিরেটস এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে করে দুবাই থেকে স্বর্ণসহ ঢাকায় আসেন হেলাল ও মোর্শেদ।

তাদের কাছ থেকে স্বর্ণের বিস্কুটগুলো রাখা প্যাকেট গ্রহণ করে বহুতল কার পার্কিংযয়ে নিযয়ে যাচ্ছিলেন কবির। এ সময় হেলাল ও মোর্শেদ তার সঙ্গে ছিলেন। খবর পেযয়ে ঘটনাস্থলে গিযয়ে তল্লাশি চালান এপিবিএনের সদস্যরা। এ সময় তারা চারটি প্যাকেট থেকে ৪০টি সোনার বিস্কুট উদ্ধার করেন। আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার মেরিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!