আজ || মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
শিরোনাম :
  শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং       গোপালপুর পৌরশহরের বৈরাণ সেঁতুর জীর্নদশা; নির্মাণ প্রকল্প ফাইলবন্দী       ঘাটাইল উপজেলাসহ জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক বাসুদেব পাল       শিক্ষার্থী মুনের অনেক গুণ       গোপালপুরে ডাকবাংলোতে ঝুঁকি নিয়ে অতিথিদের রাত যাপন       গোপালপুরে স্কুল শিক্ষিকার বাসায় ডাকাতি       গোপালপুরে ঝিনাই সেঁতুতে সংযোগ সড়ক না হওয়ায় নিদারুণ ভোগান্তি       গোপালপুর উপজেলা পরিষদ স্কুলে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ    
 


বাড়ছে গণপরিবহনের ভাড়া

বিভিন্ন ধরনের জ্বালানি তেলের দাম আরেক দফা বাড়ানোর ফলে শিগগিরই বাড়ছে রাজধানীর গণ পরিবহন ও দূরপাল্লার গাড়িসহ সিএনজি চালিত অটোরিকশা’র ভাড়া। সাধারণ মানুষ বলছে, এভাবে জ্বালানি তেলের সঙ্গে পাল্লা দিয়ে যানবাহনের ভাড়া বাড়লে জীবন ধারণ দুঃসাধ্য হয়ে উঠবে। বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ জানিয়েছেন, তেলের মূল্য বাড়ানোয় এক সপ্তাহের মধ্যে পরিবহন ভাড়া পুরনির্ধারণ করা হবে।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০১১ সালে চার দফা জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। সবশেষ ২০১১ সালের ৩০ ডিসেম্বর ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেন ও ফার্নেস অয়েলের দাম বাড়ে। এক বছরের ব্যবধানে গত বৃহস্পতিবার আবারও বাড়ানো হয় চার ধরনের জ্বালানি তেলের দাম। এর ফলে শিগগীরই বাড়ছে রাজধানীর গণ-পরিবহনসহ দূরপাল্লার গাড়ি ভাড়া।

এদিকে, তেলের মূল্য বৃদ্ধির সাথে সিএনজি চালিত অটোরিকশার সম্পর্ক না থাকলেও, ভাড়া বাড়ানোর কথা জানালেন চালকরা। পরিবহন যাত্রী আর সাধারণ মানুষ মনে করছেন, ঘন ঘন তেলের দাম বাড়ায়, তাদের এখন নাভিশ্বাস অবস্থা। এ সরকারের চার বছরে পঞ্চমবারের মতো তেলের দাম বাড়ানো হলেও সরকারের দাবি, এরপরও প্রতি লিটার ডিজেলে ১১ টাকা ৭৭ পয়সা এবং প্রতি লিটার কেরোসিনে ১২ টাকা ১৫ পয়সা ভর্তুকি দিতে হবে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!