আজ || শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


রিয়াজ ও শাবনূরের ‘শিরি-ফরহাদ’

রিয়াজ ও শাবনূরকে নিয়ে পরিচালক গাজী মাহবুব শিরি-ফরহাদ ছবির কাজ শুরু করেন ২০০৬ সালে। এরপর নানা কারণে ছবির কাজ পিছিয়ে যায়। এক দুর্ঘটনায় নষ্ট হয়ে যায় ছবির প্রায় ১৫ হাজার ফুট নেগেটিভ। পরে নতুন করে আবার এই অংশের শুটিং করতে হয়। এবার ২৫ জানুয়ারি ডিজিটাল প্রযুক্তিতে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন পরিচালক। 

এদিকে রিয়াজ বলেন, ‘আমার শেষ ছবিটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল, তা আমি নিজেও ভুলে গেছি। অনেক দিন পর আবার আমার ছবি মুক্তি পাচ্ছে শুনে খুব ভালো লাগছে। শিরি-ফরহাদ পুরোপুরি একটি প্রেমের ছবি।ছবির সংলাপ রচনা করেছেন দেলোয়ার জাহান ঝন্টু ও এম এ শহীদ। ছবিতে আরও অভিনয় করেছেন ডন, ইলিয়াস কোবরা, আফজাল শরীফ, মেহবুবা প্রমুখ। শিরি-ফরহাদ ছবিটি যৌথভাবে প্রযোজনাকরেছে ইমপ্রেস টেলিফিল্ম ও বি-বাড়িয়া ফিল্মস।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!