আজ || মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


হাতকড়া লাগানো অবস্থায় বিএনপি নেতার লাশ উদ্ধার

ঝিনাইদহে অপহৃত বিএনপি নেতার লাশ হাতকড়া লাগানো অবস্থায় কুষ্টিয়া থেকে উদ্ধার করা হয়েছে। তাকে গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ এবং পিটিয়ে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামের মাঠ থেকে হাতকড়া লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করে পুলিশ। লাশটি ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের মজুমদার বলে তার এক নিকট আত্মীয় শনাক্ত করেন। রফিকুল ঢাকার বঙ্গবাজার মার্কেট কমিটির সহ-সভাপতি ছিলেন।

পরিবারের লোকজন অভিযোগ, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক দল ব্যক্তি র‌্যাব পরিচয়ে হাতকড়া পড়িয়ে রফিকুলকে তার শ্বশুরবাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার আনন্দনগর গ্রাম থেকে তুলে নিয়ে যায়।

উল্লেখ্য, সাভারে নিজের ফ্যাক্টরি থেকে ব্যবসায়িক কাজ শেষ করে শুক্রবার রাতে রফিকুল ইসলাম মজুমদার শৈলকুপার আনন্দনগর গ্রামে তার শ্বশুরবাড়িতে যান।


Top
error: Content is protected !!