আজ || বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন       গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা    
 


কাল সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে রোববার বাংলাদেশে সকাল-সন্ধ্যা এই হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। শুক্রবার বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সরকার জ্বালানি তেলের দাম লিটার প্রতি সর্বোচ্চ ৭ টাকা পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়। রাত ১২টার পর থেকেই নতুন দর কার্যকর করা হয়। নতুন দর অনুযায়ী অকটেন ও পেট্রোল লিটারে ৫ টাকা করে বেড়ে যথাক্রমে ৯৯ ও ৯৬ টাকায় এবং ডিজেল ও কেরোসিন লিটারে ৭টাকা করে বেড়ে ৬৮ টাকা দরে বিক্রি হচ্ছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এর আগেই গত ২৬ ডিসেম্বরের পথসভা কর্মসূচি থেকে ঘোষণা দিয়েছিলেন সরকার জ্বালানি তেলের দাম বাড়ালে হরতাল কর্মসূচি দেওয়া হবে। তারই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে ঘোষণা আসার পর দলের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠক ডাকেন খালেদা জিয়া। রাতেই সিদ্ধান্ত হয় রোববার দেশব্যাপী হরতাল দেওয়ার। তবে জানানো হয়, জোটের নেতাদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে। শুক্রবার সকালে বৈঠকটি করার পর বিএনপি’র সমন্বয়কারী ও মুখপাত্র এবং স্থায়ী কমিটির সসদ্য তরিকুল ইসলাম হরতাল কর্মসূচির ঘোষণা দেন। অপরদিকে বামপন্থীরা এখনো কোন সিন্ধান্ত দেয়নি। তারা বিএনপির আগেই থেকেই বলে আসছিল”গ্যাস বিদ্যুৎ ও জ্বালানীর দাম বাড়ালে হরতালের মতো কঠিন কর্মসূচী দেয়া হবে”। ইতোধ্যে বামপন্থী দলগুলো জ্বালানী মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচী পালন করেছে।


Top