আজ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে জাসাস এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ডেক্স নিউজ :

টাঙ্গাইলের গোপালপুরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে জাসাস উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শুক্রবার দুপুরে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে সূতী ভি.এম.পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

গোপালপুর উপজেলা জাসাস সভাপতি শাহানুর আহম্মেদ সোহাগের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন প্রিন্স, নগদা শিমলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ও নগদা শিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ কিছলু, হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার, উপজেলা জাসাসের সদস্য সচিব খন্দকার শরিফ ও পৌর শাখার আহবায়ক আমিনুল ইসলাম প্রমূখ।

এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মী ও জাসার এর উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


Top