আজ || বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


আরো ২ মামলায় গ্রেপ্তার ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আরো দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

অবরোধে গাড়ি ভাঙচুরের দুই মামলায় গতকাল বুধবার হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন বিএনপির মুখপাত্র।

বৃহস্পতিবার মতিঝিল ও সূত্রাপুর থানা পুলিশের পক্ষ থেকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ফখরুলকে দুই মামলায় গ্রেপ্তার দেখানোর এই আবেদন করা হয়। শুনানি শেষে মহানগর হাকিম আসাদুজ্জামান নূর তা মঞ্জুর করেন।

উপপরিদর্শক আজিজুল হক মতিঝিল থানার মামলায় মির্জা ফখরুলকে ১০ দিনের এবং উপ পরিদর্শক হেকমত আলী সূত্রাপুর থানার মামলায় তাকে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন।

আদালত এ বিষয়ে ৮ জানুয়ারি শুনানির দিন রেখেছে বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আব্দুল গাফ্ফার ও রকিব উদ্দিন জানান।

গত ৯ ডিসেম্বর ১৮ দলের রাজপথ অবরোধের সময় গাড়ি ভাঙচুরের ঘটনায় ঢাকায় যে ৩৮টি মামলা হয়, তার প্রায় সবকটিতে আসামি করা হয়েছে ফখরুলকে।

এর মধ্যে পল্টন ও শেরেবাংলা নগর থানার দুটি মামলায় ১০ ডিসেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাকে রিমান্ডে নিতে চাইলেও তা খারিজ করে ১১ ডিসেম্বর ফখরুলকে কারাগারে পাঠায় আদালত। পরদিন তাকে নেয়া হয় কাশিমপুর কারাগারে।

এ দুটি মামলায় ফখরুলের জামিন আবেদন মহানগর হাকিম আদালত ও দায়রা জজ আদালতে খারিজ হয়ে গেলে হাইকোর্টে আবেদন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। হাইকোর্ট বুধবার এ দুই মামলায় ফখরুলকে ৬ মাসের অন্তবর্তীকালীন জামিন দেয়।


Top