আজ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


জামায়াতের মিছিলে পুলিশের গুলিবর্ষণ

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় বুধবার বিকেলে জামায়াতে ইসলামীর মিছিলে পুলিশ গুলিবর্ষণ করলে অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে জামায়াত নেতা নুরুল ইসলাম বুলবুলও রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে জামায়াতে ইসলামী মিছিল বের করে। পুলিশ শান্তিপূর্ণভাবে মিছিলটি যেতে না দিয়ে প্রথমে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতেও মিছিলটি ছত্রভঙ্গ না হয়ে এগিয়ে যেতে থাকলে পুলিশ শর্টগানের ছররা গুলি ও রাবার বুলেট ছোড়ে।

এতে অন্তত ৩০ জন জামায়াত নেতা-কর্মী আহত হয়। আহতদের মধ্যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী সেক্রেটারি নুরুল ইসলাম বুলবুলও রয়েছেন। পুলিশ ওই এলাকা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে।


Top