আজ || রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা    
 


ধর্ষণের পর হত্যা: সিরাজগঞ্জে যুবকের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে সিরাজগঞ্জের আদালত।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আকবর হোসেন মৃধা বুধবার দুপুরে আসামির উপস্থিতি এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের পিপি শেখ মো. আব্দুল হামিদ লাভলু জানান, মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত সাহেদুল ইসলাম (১৯) সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুরমুছা গ্রামের মংলা শেখের ছেলে।

রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করেছে আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২৭ সেপ্টম্বর রাতে সাহেদুল একই গ্রামের পশ্চিমপাড়ার আব্দুল মোমিনের ৮ বছরের মেয়েকে বাড়ি থেকে ডেকে পাশের একটি ধান ক্ষেতে নিয়ে ধর্ষণের পর হত্যা করে।

এ ঘটনায় নিহতের মা জীবন নেছা বাদী হয়ে সাহেদুলকে আসামি করে সদর থানায় মামলা একটি মামলা করেন। তখন থেকেই কারাগারে আছেন সাহেদুল।

পিপি আব্দুল হামিদ জানান, জেলা প্রশাসকের তত্ত্বাবধানে আসামির পরিবারের সম্পদ বিক্রি করে আগামী সাতদিনের মধ্যে ক্ষতিগ্রস্তের পরিবারকে জরিমানার টাকা পরিশোধের নির্দেশ দিয়েছে আদালত।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!