আজ || শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


গোপালপুরের নগদাশিমলা ইউনিয়ন বিএনপির গণ সমাবেশ

ডেক্স নিউজ :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। আজ সোমবার বিকালে শিমলা পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নগদা শিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ কিসলু।

নগদাশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনছার আলী সাগরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক বদিউজ্জামান বাদল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ শফিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপজেলা এবং ইউনিয়ন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি, অনিয়ম ও নির্যাতনের বর্ণনা করাসহ বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর অবিলম্বে মুক্তি দাবি করেন।


Top