আজ || বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবকে যেভাবে হত্যা করে মামুন       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি    
 


গোপালপুরে ভূয়া নামজারি ও জাল খতিয়ান তৈরি চক্রের দুই সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর স্বাক্ষর জাল করে ভূয়া নামজারি ও জাল খতিয়ান তৈরি চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে।

গতকাল মঙ্গলবার রাতে এক মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সংঘবদ্ধ চক্রের বিপুল পরিমাণ জাল কাগজপত্রসহ তিনটি কম্পিউটার জব্দ করা হয়।
আটককৃতরা হলো উপজেলা পরিষদ গেটের রোকয়া ডিজিটাল স্টুডিওর মালিক রকিবুল ইসলাম এবং ইমন কম্পিউটার এন্ড স্টুডিওর পরিচালক মো. মনি।
এলাকাবাসির অভিযোগ সাবরেজিষ্ট্রি অফিসের এক শ্রেণির কর্মচারী এবং দলিল লেখক সমিতির অসাধু সদস্যদের ছত্রছায়ায় চক্রটি দীর্ঘ দিন ধরে জাল কাগজপত্রের মাধ্যমে ভূয়া সাবকবলা দলিল ও ভূমি রেজিষ্ট্রি কার্যক্রম চালাচ্ছিল। ফলে এলাকায় জমির দখল নিয়ে মারামারি, সংঘর্ষ, মামলা মোকদ্দমা এবং সামাজিক অস্থিরতা বিরাজ করছিল।
গোপালপুর পৌরসভা ভূমি অফিসের ভূমি সহকারি কর্মকর্তা আব্দুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৬ (৫) ধারার বিধানমতে বাদি হয়ে তিনি থানায় মামলা দায়ের করেন। পরে এদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।
গোপালপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান জানান, জাল নামজারি, ভূয়া খতিয়ান তৈরির ডকুমেন্টস এবং জেলা ভূমি অফিসের রেকর্ডরুমের কর্মকর্তা ও কর্মচারিদের স্ক্যান করা স্বাক্ষর ও সীল আটক করা হয়।


Top