আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণ

ডেক্স নিউজ :

টাঙ্গাইলের গোপালপুরে ক্যামফোর্ড শিক্ষা পরিবারের উদ্যোগে ক্যামফোর্ড শিক্ষা বৃত্তি ২০২৪ শিক্ষার্থীদের মাঝে ফলাফল ও পুরস্কার বিতরণ করা হয়।

২১ জুন (শুক্রবার) বিকেলে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের কাহেতা উচ্চ বিদ্যালয় মাঠে নিঃস্বার্থ সংগঠন কাহেতা (সক) এ অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও ক্যামফোর্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনফিডেন্স ব্যাটারিজ লিমিটেডের নির্বাহী পরিচালক খন্দকার মোয়াল্লেম আব্দুল মালেক।

এসময় উপস্থিত ছিলেন ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, শহীদ স্মৃতি সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল সেলিম তালুকদার সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী জুলফিকার আলী, ইঞ্জিনিয়ার সামিউল হোসাইন জুই, সাইফুল ইসলাম তালুকদার লাভলু, সফিকুল ইসলাম তালুকদার লিটন, বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক আতিকুজ্জামান তালুকদার উত্তমসহ সংগঠনের সদস্যগণ।

অনুষ্ঠানে প্রথম স্থান অধিকারীকে ১টি ল্যাপটপসহ ট্যালেন্টফুলে ৩৪ জন ও সাধারণ গ্রেডে উত্তীর্ণ ১০২ জন বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


Top