আজ || শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন    
 


হলমার্ক গ্রুপ কেলেঙ্কারি: আরও ২৬টি মামলা দায়ের করেছে দুদক

হলমার্ক গ্রুপের সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে ৩৫০ কোটি টাকার বেশি আত্মসাতের ঘটনায় আরও ২৬টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলাগুলোতে পাঁচটি প্রতিষ্ঠানের ১৮ জন এবং সোনালী ব্যাংকের ১৭ জন কর্মকর্তাকে আসামি করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর রমনা থানায় এসব মামলা দায়ের করে দুদক।

হল-মার্ক গ্রুপের পাশাপাশি আরও পাঁচটি প্রতিষ্ঠানকে এই মামলায় আসামী করা হয়েছে। এ প্রতিষ্ঠানগুলো হচ্ছে—টি অ্যান্ড ব্রাদার্স, প্যারাগন নিট অ্যান্ড কম্পোজিট, খানজাহান আলী সোয়েটার, নকশি নিট কম্পোজিট এবং ডি এন স্পোর্টস। ওই পাঁচ প্রতিষ্ঠান ব্যাংকিং খাতের প্রি শিপমেন্ট ক্রেডিট (পিএসসি), ফরেন বিল পারচেজ (এফবিপি), পেমেন্ট এগেইনস্ট ডকুমেন্ট (পিএডি) এবং ইনল্যান্ড বিল পারচেজের (আইবিপি) ক্ষেত্রে অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ লুটপাট করে নিয়েছে বলে অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানান উপপরিচালক মীর মো জয়নাল আবেদীন শিবলী।

এদের মধ্যে টি অ্যান্ড ব্রাদার্স পিএসসি, এফবিপি ও পিএডির মাধ্যমে ৩২০ কোটি টাকা আত্মসাত্ করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১৪টি মামলা দায়ের করা হবে। এক কোটি ১৫ লাখ টাকা আত্মসাতের দায়ে খান জাহান আলী সোয়েটার লিমিটেডের বিরুদ্ধে একটি মামলা, সাড়ে ১৩ কোটি টাকা আত্মসাত্ করায় প্যারাগন নিট কম্পোজিট লিমিটেডের বিরুদ্ধে পাঁচটি মামলা, ১১ কোটি টাকা হাতিয়ে নেওয়ায় অভিযোগে নকশি নিট কম্পোজিট লিমিটেডের বিরুদ্ধে তিনটি মামলা ও তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ডিএন স্পোর্টসের বিরুদ্ধে তিনটি মামলা করেছেন অনুসন্ধান দলের সদস্যরা।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!