আজ || বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরের লক্ষীপুর চাকুরীজীবী পরিষদ কর্তৃক শীতবস্ত্র বিতরণ

গোপালপুর বার্তা ডেক্স :

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের লক্ষীপুর চাকুরীজীবী পরিষদ উদ্যোগে শতাধিক দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম ও গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. আতিকুল ইসলাম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. আমিনুল ইসলাম।

ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান খান ও ইঞ্জিনিয়ার তারেকের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রামনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আ. সামাদ, ইউপি সদস্য মো. ইয়াকুব আলী সরকার, চাকুরীজীবী পরিষদের সদস্য মো. আরিফুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।

উল্লেখ্য, লক্ষীপুর চাকুরীজীবী পরিষদ সমাজের বিভিন্ন উন্নয়নমুলক কাজসহ পিছিয়ে থাকা জনগোষ্ঠীদের নিয়ে সেবামুলক কার্যক্রম পরিচালনা করে থাকে।


Top