আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের ঘোষণা দিলেই সংসদে কিংবা সংসদের বাইরে সংলাপে বসবে বিএনপি

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের ঘোষণা দিলেই সংসদে কিংবা সংসদের বাইরে সংলাপে বসবে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য এবং সমন্বয়কারী তরিকুল ইসলাম একথা জানিয়েছেন। মঙ্গলবার সকালে ছাত্রদলের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের কাছে তরিকুল এসব কথা বলেন।

তরিকুল বলেন, সৈয়দ আশরাফ বলেছেন দুই দলের ভেতরে ভেতরে সংলাপ চলছে। এটা তার বানোয়াট বক্তব্য। দুই প্রধান দলের ভেতরে কোনো গোপন সংলাপ হলে সে সম্পর্কে আমি জানতে পারতাম। জনগণকে বিভ্রান্ত করতেই আওয়ামী লীগের মুখপাত্র মিথ্যাচার করছেন। আমরাও সংলাপে আগ্রহী। তবে এ জন্য নির্দলীয় সরকার বিষয় নিয়ে আলোচনা হতে হবে। যদি সরকার নির্দলীয় সরকারের আনুষ্ঠানিক ঘোষণা দেয়, তাহলে বিরোধীদল সংসদের ভেতরে বা বাইরে আলোচনায় রাজি।

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!