আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


বাংলাদেশ ক্রিকেট দল আপাতত পাকিস্তান সফরে যাচ্ছে না

সার্বিক পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট দল আপাতত পাকিস্তান সফরে যাচ্ছে না বলেই আভাস দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান।

সোমবার হোটেল রূপসী বাংলায় সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি বলেন, “পাকিস্তানের পরিস্থিতি অবনতির দিকে। এই সফর নিয়ে দেশের ভেতরেও অনেক উৎকণ্ঠা আছে। এই পরিস্থিতিতে পাকিস্তান সফরে যাওয়া সমীচীন হবে না।”

২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কার ক্রিকেটারদের বাসে সশস্ত্র সন্ত্রাসী হামলার পর থেকে কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তান সফরে যায়নি।

গত এপ্রিলে বাংলাদেশের পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল। আদালতের নিষেধাজ্ঞার কারণে সেবার সফরে যেতে পারেনি তারা।

তবে আগামী মাসে পাকিস্তানে যাওয়ার বিষয়ে দেশটিকে প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির নতুন সভাপতি নাজমুল হাসান সম্প্রতি বলেন, পিসিবিকে লিখিত প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি রক্ষা করতেই একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে তিন দিনের সফরে পাকিস্তান যেতে পারে বাংলাদেশ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!