আজ || শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


২০১২ছিলো হতাশা আর অরাজকতার নাম- খন্দকার মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ২০১২ সাল ছিল হতাশা আর অরাজকতার বছর। এ বছর ছিল গণতন্ত্রের জন্য একটি কালো অধ্যায়। আর আগামীতে আমরা পা রাখছি অনিশ্চয়তা আর আতঙ্কের বছরে। এ অনিশ্চয়তা ও আতঙ্ক দূর করতে হলে এ সরকারকে ক্ষমতা থেকে হঠাতে হবে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ সব রাজবন্দিদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। আইনের শাসন দিতে ব্যর্থ হয়েছে। হত্যা আর গুমের রাজনীতি কায়েম করেছে। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে ষড়যন্ত্রের মাধ্যমে এ সরকার আবারও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। তারা যদি জোর করে ক্ষমতায় থাকতে চায় তাহলে ৭৫ এর মতো পরিণতি বহন করতে হবে।

অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ইসমাইল হোসন প্রমুখ।


Top