আজ || বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত       বাবু শ্যাম শংকর দত্তের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ       গোপালপুরে দ্বিতীয় বিয়ের কয়েক ঘণ্টার মাথায় বাসরঘরে বরের মৃত্যু       পাকা মসজিদ বানানোর কথা বলে টাকা নেওয়া প্রতারক গোপালপুরে আটক       গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন    
 


বিএনপির সাথে আলোচনায় আগ্রহী আওয়ামী লীগ: সৈয়দ আশরাফ

সব দলের অংশগ্রহণে আগামী সংসদ নির্বাচন নিশ্চিত করতে বিএনপির সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সৈয়দ আশরাফ বলেন, তবে এজন্য আগে বিএনপিকেই সাড়া দিতে হবে।বিরোধীদলের সঙ্গে আলোচনায় বসা নিয়ে তিনি বলেন, এর কোনো বিকল্প নেই। যত তাড়াতাড়ি তা শুরু হবে তত আগে সঙ্কটের সুরাহা হবে।

আর কোথায় কোন বিষয় নিয়ে আলোচনা হবে—এ প্রশ্নের জবাবে আশরাফ বলেন, এজন্য সংসদে প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। এখন বিএনপির প্রতি উত্তরের অপেক্ষায় আছে সরকার।


Top