আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে যমুনা চরবাসীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

কে এম মিঠুু, গোপালপুর :
যমুনা নদী চরের চিকিৎসা বঞ্চিত প্রায় দেড় শতাধিক মানুষদের মাঝে চিকিৎসাপত্রসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

বুধবার দিনব্যাপী উপজেলার শুশুয়া আছাতুন্নেছা দাখিল মাদ্রাসা মাঠে আমেরিকান স্বেচ্ছাসেবী সংস্থা ‘ওবাট হেল্পার আইএনসি’, ‘শুশুয়া ভিল’ এবং ‘হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল’ যৌথভাবে এ ক্যাম্পেইনের আয়োজন করে।

শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সার্বিক সহযোগিতায় দেশের স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিভিন্ন রোগের রোগীকে চিকিৎসাপত্র ও ঔষধ বিতরণ করা হয়।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর মাহমুদা খানম, শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মো. বাহাজ উদ্দিন মিঞা, ওবাট হেল্পার আইএনসি’র পরিচালক ও শুশুয়া ভিলের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী মো. মাসুম মাহবুবুর রহমান, শুশুয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো. মোমেন প্রমুখ।

চরাঞ্চল পরিদর্শনে এসে হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর মাহমুদা খানম বলেন, নদীর সাথে লড়াই করে টিকে থাকা চরবাসীর জীবন সত্যিই অনেক কষ্টের। তাঁদের ভাগ্য উন্নয়নসহ সন্তানদের পড়াশোনা নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।

শুশুয়া ভিলের প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী মো. মাসুম মাহবুবুর রহমান জানান, চরাঞ্চলের মানুষের জন্য চিকিৎসা, শিক্ষা ও খাদ্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণসহ সবার সহযোগীতা পেলে আমরা আরও সফল্য পাবো।


Top