আজ || বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে পুলিশের হাতে ৬ জুয়াড়ি আটক

গোপালপুর বার্তা ডেক্স :
গোপালপুরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরশহরের উত্তর গোপালপুর মো. জনি মিয়ার চায়ের দোকানের পিছন থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ৫৫টি তাস ও নগদ ২২২০ টাকা জব্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হল পৌরশহরের উত্তর গোপালপুরের মো. সানোয়ার হোসেন মৃধা (৫৫), মো. সোলায়মান হোসেন (২৮), মো. মেহেদী (২৮) মোস্তফা মৃধা (৪০) হামিদ আলী (৩৫) আমীর আলী বেপারী (৫৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। পরে, ১৮৬৭ সনের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, মাদক ও জুয়াসহ সকল প্রকার সামাজিক অপরাধ দমনে নিয়মিয়ভাবে গোপালপুরে পুলিশের অভিযান চলছে।


Top