আজ || শনিবার, ০৮ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন    
 


গোপালপুরে শিক্ষার গুণগতমান উন্নয়নে মতবিনিময়

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুরে প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখা।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম (লাবলু মাস্টার), উপজেলা যুবলীগের সভাপতি আরিফুল ইসলাম তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ প্রায় দুইশতাধিক সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।


Top
error: Content is protected !!