আজ || শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ    
 


গোপালপুরে করোনা ও ওমিক্রন পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

ডেক্স নিউজ :
করোনা ও ওমিক্রন ভাইরাস রোধে সাংবাদিকদের সাথে সচেতনতামূলক মতবিনিময় করেছে গোপালপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ। সোমবার সন্ধ্যায় গোপালপুর প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপজেলার করোনা ও ওমিক্রন ভাইরাসের বর্তমান পরিস্থিতির তুলে ধরেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী।

স্বাস্থ্য ও পরিবার পরিকল জানান, উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের ২৫৫২৩ জন শিক্ষার্থীকে টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এখন পর্যন্ত এ উপজেলায় কোন করোনা পজিটিভ ও ওমিক্রন আক্রান্ত রোগী পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা পরীক্ষাসহ টিকাদান কর্মসূচি অব্যাহত আছে। তিনি উপজেলাবাসীকে ভাইরাস মোকাবেলায় সরকারের দেওয়া বিধিনিষেধগুলো মেনে চলাসহ সরকার নির্দেশিত No Mask, No service- No vaccine, No service বিষয়টি নিশ্চিত করতে সকলকে বিনিত অনুরোধ করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, সহসভাপতি কে এম মিঠু, আব্দুস সালাম খান, সাংবাদিক নুর আলম, মো. রুবেল আহমেদ প্রমুখ।


Top