আজ || রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ    
 


গোপালপুরের ৫ ইউপি নির্বাচনে ২৫১ প্রার্থীর মনোনয়ন দাখিল

কে এম মিঠু, গোপালপুর :
৬ষ্ঠ ধাপে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে বিভিন্ন পদে ২৫১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এতে চেয়ারম্যান পদে ৩১ জন, সাধারণ সদস্য পদে ১৬৮ এবং সংরক্ষিত (নারী) পদে ৫২ জন প্রার্থী রয়েছেন।
সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসব প্রার্থীরা তাঁদের মনোনয়নপত্র জমা প্রদান করেন।

সোমবার (৩ জানুয়ারি) রাতে উপজেলা নির্বাচন অফিসার মো. মতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠির সূত্রে জানা যায়, উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মির্জাপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৫ জন, মেম্বার পদে ৩৫ জন এবং সংরক্ষিত (নারী) পদে ১৪ জন। ধোপাকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫, মেম্বার পদে ৩০ এবং সংরক্ষিত (নারী) পদে ১০ জন। আলমনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, মেম্বার পদে ২৮ জন এবং সংরক্ষিত (নারী) পদে ১১ জন। নগদা শিমলা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, মেম্বার পদে ৩৭ জন এবং সংরক্ষিত (নারী) পদে ৯ জন ও হাদিরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, মেম্বার পদে ৩৮ জন এবং সংরক্ষিত (নারী) পদে ৮ জন প্রার্থী রিটার্নিং অফিসারের নিকট তাঁদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

তিনি আরও জানান, আগামী ৬ জানুয়ারি রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই, ১৩ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার এবং ১৪ জানুয়ারি প্রতীক বরাদ্দ শেষে ৩১ জানুয়ারি (সোমবার) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকল ইউনিয়নের ভোটারগণ ইভিএম এর মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবে।

উল্লেখ্য, মামলা সংক্রান্ত জটিলতায় ৬ষ্ঠ ধাপে উপজেলার বাকী দুই ইউনিয়ন হেমনগর ও ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা স্থগিত রাখা হয়েছে।


Top
error: Content is protected !!