আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে ছাত্রলীগের সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

কে এম মিঠু, গোপালপুর
সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে গোপালপুরে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকাল ১১টায় গোপালপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে কলেজ মাঠে সম্প্রীতি সমাবেশ হয়। সমাবেশ শেষে একটি শান্তি শোভাযাত্রা কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সম্মুখে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগে আহ্বায়ক শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক আলমগীর কবির রানা, ইকবাল হোসাইন, কলেজ ছাত্রলীগ শাখার আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহবায়ক কবির হোসেন, যুগ্ম আহবায়ক হাবিব, মুরাদ, রাসেল, শুভ প্রমুখ। এ সময় উপজেলা ও কলেজ ছাত্রলীগ শাখার নেতৃবৃন্দ ও পাঁচ শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

সমাবেশে গোপালপুর সরকারি কলেজ ছাত্রলীগ শাখার যুগ্ম আহবায়ক কবির হোসেন বলেন, রংপুরের পীরগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে যে সহিংসতার ঘটনা ঘটেছে আমরা তার তীব্র নিন্দা জানাই। এই ঘটনার সাথে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে গোপালপুর উপজেলা ছাত্রলীগ সব সময় সোচ্চার রয়েছে।


Top