আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি    
 


নরসিংদীতে যাত্রীবাহি বাস ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে ১১ জন

নরসিংদীতে যাত্রীবাহি বাস ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে ১১ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার চৈতন্যা বাসস্টান্ডের নিকটে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী হাওড় বিলাস পরিবহনের একটি যাত্রীবাহি বাস চৈতন্যা বাসস্টান্ড এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মাইক্রোবাসের ভেতরে থাকা ১১ জন যাত্রী মারা যান। এসময় বাস ও মাইক্রোবাসের আরো ৪০ জন যাত্রী আহত হয়েছেন। নিহতদের কারো পরিচয় জানা যায়নি। হাইওয়ে পুলিশ নিহতদের লাশ মর্গে পাঠিয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!